ইসমাইল ইসলাম শাকিল,স্টাফ রিপোর্টারঃ
সবশেষ ২০১১ সালের পর দীর্ঘ ১৫ বছর বিরতি শেষে আবারও বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
শুক্রবার প্রকাশিত সূচি অনুযায়ী, চলতি বছরের জুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
RTV ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিসিবির সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ৫ জুন হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে প্রথম ম্যাচ ৯ জুন নির্ধারণ করা হয়েছে। পরের দুটি ওয়ানডে হবে ১১ ও ১৪ জুন।
সবগুলো ওয়ানডে ম্যাচ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামে।
এর আগে ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।


















