কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ইউনিয়ন পরিষদ মাঠে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ব্যাটমিন্টন খেলার এক চমৎকার ও প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়। শীতের রাতেও খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
এই ব্যাটমিন্টন খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাকিরুল ইসলাম। তার সঙ্গে খেলায় অংশ নেন কাহারোল উপজেলা আমির ও সাবেক ছাত্রনেতা মাওলানা তরিকুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলামসহ একঝাঁক উদ্যমী ও বিপ্লবী তরুণ।
খেলায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ সমাজ আরও বেশি খেলাধুলামুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় দর্শকরাও খেলাটি উপভোগ করেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান।


















