গাজীপুর প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বাজার তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে শ্রীপুর উপজেলা-র মাওনা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে চাল, ডিম, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলের মূল্য এবং সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেসমিন আক্তার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপস্থিত ছিলেন র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল এবং শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















