বীরগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাস ও মাইক্রো শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন মনির চৌধুরীর মিল চাতালে বিএনপি’র চেয়ারপারসন, আপোষহীন নেত্রী, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলা বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু,
উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ আমিরুল বাহার, সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা,
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আজাহারুল ইসলাম রাজা, বীরগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক
শওকত জুলিয়াস জুয়েল সহ বীরগঞ্জ পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


















