দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর বুড়িহাট বাজার সংলগ্ন দক্ষিণ রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু।
২ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভক্তদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

দক্ষিণ রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র রায় (মাস্টার)-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন এবং দক্ষিণ রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল।



















