বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।
সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম জোরদার, মাঠপর্যায়ের সমন্বয় এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্তিতি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন দিনাজপুর জেলা সহসভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সহ.সেক্রেটারি হাদিউজ্জামান হাদি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা মজলিশে সুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান,উপজেলা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, পৌর শাখার আমির মুহা.মোসাদ্দেক হোসাইন সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণ করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস, বীরগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—
উপজেলা সভাপতি মুফতি মুস্তাকিম আমির, উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, ১০নং মোহনপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ডাক্তার আব্দুল মোমেন, ৯নং সাতোর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আকরামুল ইসলাম, ৭নং ইউনিয়ন সভাপতি মাওলানা ইয়াকুব আলী এবং ৭নং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে সাংগঠনিক প্রস্তুতি ও সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
1-4064x3048-1-0-{}-0-12#


















