মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক, আশপাশের এলাকা ও বিভিন্ন ওয়ার্ডে রোগীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
ড্যাবের দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণকালে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ড্যাব নেতা ডা. মো. নুর আলম জামিউল, ড্যাব নেতা ডা. মো. শফিকুল ইসলাম, ডা. মো. নুরুজ্জামানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড্যাবের কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

















