বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মিতালী সংঘের উদ্যোগে প্রায় দেড় কিলোমিটার ঝুঁকিপূর্ণ রাস্তা মেরামত করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে গোলঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুবকর সিদ্দিকের সার্বিক সহযোগিতায় এ মেরামতকাজ সম্পন্ন করা হয়।
স্থানীয়ভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত রাস্তাটির মেরামতকাজে মিতালী সংঘ উদ্যোগ নেয়। এতে সার্বিক সহযোগিতা করেন সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিক।
এলাকার মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটির মেরামতের ফলে চলাচলে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

















