এইচ এম জামিরুল ইসলাম,(জয়পুরহাট) জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পৌর এলাকার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক নারীর ঘরে জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় তিনি তাকে জড়িয়ে ধরেন এবং আপত্তিকর প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। এতে ধস্তাধস্তির একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ধারালো বস্তু দিয়ে আঘাত করলে নজরুল ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


















