পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি সদস্য পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন এইচ এম জামিরুল ইসলাম। তাঁর ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ভোটারদের মাঝে আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেতা ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুসুম্বা ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রসমাজের অধিকার আদায় ও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে তিনি অগ্রণী ভূমিকা রাখেন।
বর্তমানে তিনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদ-এর সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক সমন্বয়, সামাজিক উদ্যোগ বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম পরিচালনায় তিনি সক্রিয় রয়েছেন।
প্রার্থিতা ঘোষণার পর এইচ এম জামিরুল ইসলাম বলেন,
আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম। নির্বাচিত হলে ২নং ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার, যুবসমাজকে কর্মমুখী করা এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবো। একটি স্বচ্ছও জবাবদিহিমূলক ওয়ার্ড গড়ে তুলতে চাই।
তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, সবার সহযোগিতায় বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়াই তাঁর লক্ষ্য।


















