বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম কাহারোল হাট-বাজার সম্প্রসারণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেলে তিনি হাট এলাকায় গিয়ে পশুহাটের বর্তমান সংকীর্ণ অবস্থা সরেজমিনে দেখেন।
ক্রেতা-বিক্রেতাদের চলাচলে অসুবিধা এবং হাটের পরিসর বাড়ানোর প্রয়োজনীয়তা বিবেচনায় পাশের সরকারি খাস খতিয়ানের প্রায় ২ একর ৭৩ শতাংশ জমি ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে হাট সম্প্রসারণের সম্ভাব্য পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রাথমিক আলোচনা করেন এমপি। তিনি বলেন, হাটের অবকাঠামো উন্নয়ন হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















