ইসমাইল ইসলাম শাকিল,স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন।
মাদক সেবনের দায়ে আটককৃত মোঃ রেজা, সোহেল রানা ও মোঃ মিস্টার—এই তিনজনকে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”


















