এস আই সাহেদ,বাঘা উপজেলা(রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলা আপাতত সরকার ঘোষিত “ফ্যামিলি কার্ড” পাইলট প্রকল্পের আওতাভুক্ত নয়। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলা ও থানায় এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানায়, পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তখন বাঘা উপজেলাতেও এ কার্যক্রম চালু করা হবে।
এদিকে ফ্যামিলি কার্ড নিয়ে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। সরকারি আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত তথ্য প্রদান কিংবা আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় তথ্য যথাসময়ে জানানো হবে। উপজেলার সর্বস্তরের মানুষকে সচেতন থাকার অনুরোধ করা


















