মো:আলি উল্লাহ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সাজে চালু হতে যাচ্ছে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকার কদম ফোয়ারা চত্বর। দীর্ঘদিন বন্ধ ও অবহেলায় থাকা এই ফোয়ারা পুনরায় চালু করতে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ শুরু হয়েছে।
জানা যায়, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বাজার স্টেশন চত্বর প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের কেন্দ্র। এই এলাকাকে আরো দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত করে তুলতে কদম ফোয়ারাটি নতুনভাবে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ফোয়ারার চারপাশ পরিষ্কার করা, অবৈধ ব্যানার অপসারণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
স্থানীয়রা জানান, একসময় কদম ফোয়ারা চত্বরটি ছিল সিরাজগঞ্জ শহরের অন্যতম আকর্ষণীয় স্থান। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এটি অচল হয়ে পড়ে। এবার ঈদের আগেই এটি চালু হলে শহরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষের জন্য একটি সুন্দর মিলনস্থল তৈরি হবে।


















