সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার( ৩ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের স্থানীয় হোটেল আর রহমান কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এতে অংশ নেন জেলার সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, অধ্যাপক মাজেদুর রহমান,
সাদুল্লাপুর-পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য, আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম,
সাঘাটা-ফুলছড়ি-৫ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ,
জেলার সাবেক আমীর, ডাঃ আব্দুর রহিম সরকার,
জেলা ছাত্র শিবিরের সভাপতি, ইউসুফ আল কারযাভি।


















