জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-এর রাজশাহীও রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী এইচ এম জামিরুল ইসলাম।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবাধিকার রক্ষা, সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার আন্তরিকতা, নিষ্ঠা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম জামিরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছেন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় এইচ এম জামিরুল ইসলাম বলেন-“ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মতো একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াটা আমার জন্য গর্বের বিষয়।
আমি এই দায়িত্বকে সম্মান জানিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবো এবং রংপুর বিভাগসহ দেশের সর্বস্তরের মানুষের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবো।”
তিনি আরও বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এইচ এম জামিরুল ইসলামের নেতৃত্বে রংপুর বিভাগে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মানবাধিকার রক্ষার আন্দোলন নতুন মাত্রা পাবে।
তার এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন


















