মোঃআলি উল্লাহ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তেঘরী গ্রামে ঈদুল আজহাকে সামনে রেখে মানবিক এক উদ্যোগ নিয়েছে “KR Family Ullapara, Sirajganj”। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে ঈদের ২য় ও ৩য় দিনে কোরবানির গরুর মাংস বিতরণ করা হবে।
সংগঠনটির সদস্য অপূর্ব জানান, দেশের অনেক গ্রামে এখনও মাত্র ২/৩ জন ব্যক্তি শেয়ারে কোরবানি করেন। ফলে গ্রামের অধিকাংশ অসহায় পরিবার ঈদের দিনেও মাংস খাওয়ার সুযোগ পান না। এমন বাস্তবতা থেকেই তারা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
“প্রবাসীদের সহযোগিতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায়দের জন্য কোরবানি” — এই স্লোগানকে সামনে রেখে KR Family দীর্ঘদিন ধরেই মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এবারের ঈদেও তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই আয়োজন। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে
দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
প্রবাসীরা তাদের এই কাজে সহযোগিতা করার কারাই পক্ষ থেকে KR Family তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

















