মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে আদর্শ মহাবিদ্যালয় মিলনায়তনে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি এ্যাড. আবুল আ’লা মোঃ মাহবুবুর রহমান ভুট্টো।
আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ হাসিনা আখতার বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
মোঃ আনোয়ারুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
মোঃ আনারুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আহসান হাবিব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান ড. জুলাইখা গুলশান আরা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ মহাবিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক হারুনুর রশিদ উজ্জল।
আলাচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়। সব শেষে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


















