এইচ এম জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলায় সদ্য যোগদানকৃত ৩০ জন চিকিৎসককে সংবর্ধনা প্রদান করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জয়পুরহাট জেলা শাখা। এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ড্যাব জয়পুরহাট জেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাবের সাধারণ সম্পাদক খালিদ বিন শরিফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক ও সার্জন ডা. মুবিনুল ইসলাম মুবিন, ডা. আশিক আহমেদ জেবাল,
সংবর্ধনা ও ইফতার মাহফিলে জেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত বিপুলসংখ্যক চিকিৎসক অংশগ্রহণ করেন। এছাড়া ড্যাব জয়পুরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে সদ্য যোগদানকৃত চিকিৎসকদের শুভেচ্ছা জানান।


















