সামিয়া সুলতানা সাবনম,ক্যাম্পাস প্রতিনিধি:
ত্রিশাল (ময়মনসিংহ): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়–এ কেন্দ্রীয় ইফতার মাহফিল উপলক্ষে বিশেষ বাস সূচি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসন কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী (২৫ ফেব্রুয়ারী) (০৭ রমজান) কেন্দ্রীয় ইফতার কর্মসূচিকে সামনে রেখে বাস চলাচলের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত রুটে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়ে বাস ছাড়বে।
এছাড়া দুপুরে এবং ইফতার শেষে বাসগুলো নির্ধারিত সময় অনুযায়ী ক্যাম্পাস ত্যাগ করবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলকে প্রকাশিত সময়সূচি মেনে চলার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের আগে বাসস্ট্যান্ডে উপস্থিত থাকার আহ্বানও জানানো হয়।


















