প্রতিনিধি.জি.এম রাজু আহমেদ,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” দলের খেলোয়াড়দের সম্মানে এক প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন, শ্যামনগর, সাতক্ষীরা।
সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনিরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের এই সাফল্য শুধু একটি দলের অর্জন নয়, বরং পুরো শ্যামনগরের জন্য গর্বের বিষয়। তারা খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো আয়োজনটি ছিল আনন্দঘন ও গর্বে ভরপুর, যা উপস্থিত সকলের মাঝে এক অনন্য উৎসাহ ও প্রেরণা জাগিয়ে তোলে।


















