জাকির হোসেন,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের নাভারণ প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শার্শা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় পৃথকভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের বিভিন্ন সম্ভাবনা, সমস্যা, অন্যায় ও অনিয়ম তুলে ধরেন।” প্রশাসনের পক্ষ থেকে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে নাভারণ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মীর ফারুক আহম্মেদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জুলফিকার আলী জুলু এবং কার্যকরী সদস্য তরিকুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শুভেচ্ছা বিনিময়কালে শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও সাংবাদিক আশরাফুল সর্দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


















