মোঃ আলি উল্লাহ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলার প্রতিবাদে সোমবার (৩০ মার্চ) সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে আয়োজিত হয় প্রতিবাদ ও ঘৃণা সমাবেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলার প্রতিবাদে মুফতি আমির হামজার বিরুদ্ধে জেলার সর্বস্তরের আলেম ওলামা এই সমাবেশের আয়োজন করেন। জেলা জাতীয় ইমাম কমিটির সভাপতি মওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা আব্দুল্লাহ সরকার, ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম মওলানা আল-আমিন, মুফতি আহমাদুল্লাহ সিরাজী, মওলানা মুফতি নোমানসহ জেলার শীর্ষ স্থানীয় আলেম ওলামা।
এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন।


















