বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
এসময় তিনি বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভাগাভাগির মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি দলীয় নেতাকর্মীদের জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য আহসান উল্ল্যা, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, পৌর বিএনপির সদস্য সচিব মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, চৌমুহনী পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাহার উদ্দিন বাহার, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব ফারুক, চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল সুমন ও সদস্য সচিব সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


















