আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কর্মসূচির সূচনা করা হয়। এ সময় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা মহিলা দলের সভাপতি শামীমা পারভীন রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল রানা, সাবেক ইউপি সদস্য মোঃ কায়েদে আজম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ অলিউর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


















