স্টাফ রিপোর্টার, মিরর বাংলা নিউজ :
বীরগঞ্জ উপজেলার শাতোর ইউনিয়নের চকপাতালা গ্রামে মঙ্গলবার (৩ মার্চ) এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব খলিলুর রহমান দুলাল ও সোহাগ ভাইয়ের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলটি তাদের প্রয়াত বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয়। অনেক আগেই তাদের বাবা-মা ইন্তেকাল করেছেন। তাঁদের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে পরিবারের পক্ষ থেকে এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে মরহুমদের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।
উপস্থিত অতিথিরা এমন মানবিক ও ধর্মীয় আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরহুমদের জন্য দোয়া কামনা করেন।


















