বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নে নন্দাইগাঁও মুসলিম যুব সমাজের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে এলাকার ১০০টি পরিবারের মধ্যে মুরগির গোস্ত ও পোলাওর চাল বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন নন্দাইগাঁও মুসলিম যুব সমাজের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব আজিজুল ইসলাম (বেলাল) ও আব্দুর সবুর। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মাহমুদুল হাসান শাহ সহ যুব সমাজের অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


















