জাকির হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ও দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার “উলাশী জিয়া খাল” পরিদর্শন করেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনকালে তিনি খাল খননের অগ্রগতি ও কাজের মান পর্যবেক্ষণ করেন।
এ সময় নির্ধারিত সময়ে কাজ শেষ করতে এবং জলাবদ্ধতা নিরসনসহ কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, যশোর জেলা পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শ্রমবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে এলাকার সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর জোর দেন।


















