নিজস্ব প্রতিবেদকঃ মিরর বাংলা নিউজ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাতুন্নবী ﷺ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার ৬নং নিজপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ জাকিরুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা আমির ক্বারী মোঃ আজিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মোঃ সামাউন কবীর, ৬নং নিজপাড়া ইউনিয়ন আমির মোঃ আবু বক্কর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৬নং নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৬নং নিজপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ ওয়াসিম ইসলাম।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও উত্তম চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহানবী ﷺ-এর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
এ সময় বক্তারা মহানবী ﷺ-এর সুন্নাহ ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি পরিবার ও সমাজকে ইসলামের আলোকে গড়ে তোলার আহ্বান জানান।


















