সামিয়া সুলতানা সাবনম, নজরুল বিশ্ববিদ্যালয়,ত্রিশাল (ময়মনসিংহ),প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন একটি বইয়ের দোকানে নিয়মিত মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে দোকানের ভেতরের একটি কক্ষে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
জানা যায়, গত (২৭ ফেব্রুয়ারী) শুক্রবার ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
জানা গেছে, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই স্থানে নিয়মিত মাদক সেবন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরবর্তীতে আসামী জয়নাল আবেদিনকে ৬ মাস এবং মানিক মিয়াকে ৪ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের প্রবেশদ্বারের নিকটে এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার পরিবেশ ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নিয়মিত তদারকি ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।


















