মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে ৪২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর ২০২৬)
রাতে বিজিবির সীমান্তে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দিহানগর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী দিহানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বিক্রয় নিষিদ্ধ সিরাপের সর্বমোট সিজার মূল্য ২২,৫০০/- (বাইশ হাজার পাঁচশত) টাকা।
উদ্ধারকৃত সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


















