মো. রেজাউল ইসলাম রিজু:তরুণ সাংবাদিক, সমাজকর্মী ও অনলাইন সংবাদ সম্পাদক:
পরিচিতি:
মো. রেজাউল ইসলাম রিজু বাংলাদেশের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার একজন তরুণ সাংবাদিক, সমাজকর্মী ও অনলাইন সংবাদ সম্পাদক। তিনি স্থানীয় সংবাদ পরিবেশন, সমাজসেবা এবং তরুণদের বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে এলাকায় পরিচিতি লাভ করেছেন। বর্তমানে তিনি বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দৈনিক প্রত্যাশা প্রতিদিন ও দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকায় কাজ করছেন। পাশাপাশি তিনি Mirror Bangla News নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রারম্ভিক জীবন:
মো. রেজাউল ইসলাম রিজু দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চিলকুড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শাহ বংশের সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও অধ্যবসায়ী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।
শিক্ষাজীবনের শুরুতে তিনি স্থানীয় একটি হাফেজী মাদ্রাসায় কোরআনে হিফজ শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। প্রাথমিক শিক্ষা জীবনে প্রায় প্রতিটি শ্রেণিতেই তিনি প্রথম স্থান অর্জন করেন এবং বিদ্যালয়ের ফাস্ট বয় হিসেবে পরিচিত ছিলেন।
পরে তিনি বীরগঞ্জ উপজেলার কাটগড় রাজাপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে দাখিল পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন এবং প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে তার মেধার স্বাক্ষর রাখেন। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন।
পরবর্তীতে তিনি বীরগঞ্জ কলেজ ও দিনাজপুরের নুরজাহান কামিল মাদ্রাসায় উচ্চশিক্ষা গ্রহণ করেন।
সাংবাদিকতা জীবন:
শিক্ষাজীবনের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরার আগ্রহ থেকেই তিনি সাংবাদিকতায় যুক্ত হন। বর্তমানে তিনি বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দৈনিক প্রত্যাশা প্রতিদিন ও দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকায় কাজ করছেন। স্থানীয় সংবাদ সংগ্রহ, সামাজিক সমস্যা তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।
অনলাইন মিডিয়া কার্যক্রম:
মো. রেজাউল ইসলাম রিজু Mirror Bangla News নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করা হয়।
সমাজসেবা:
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি নিয়মিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে অসুস্থ রোগীদের জন্য রক্ত সংগ্রহ করে দেওয়া এবং নিজে রক্তদান করা তার মানবিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ।
নেতৃত্ব ও সামাজিক উদ্যোগ:
রেজাউল ইসলাম রিজু স্থানীয়ভাবে একজন তরুণ যুবনেতা হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন সময় তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।















