নিজস্ব প্রতিবেদক,বীরগঞ্জঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম পালপাড়া প্রেমকাঙাল আশ্রম হরিবাসর প্রাঙ্গনে এক ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হরিবাসর অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সময়ের জনপ্রিয় মুখ, বীরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও আহ্বায়ক এবং বীরগঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আক্কাস আলী।
এসময় তিনি উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


















