মোঃ আলি উল্লাহ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে স্বপ্ন দুমার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সংগঠনের সদস্যরা স্থানীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তারা নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। তাদের এই শ্রদ্ধাঞ্জলি ভবিষ্যত প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


















