মো : আলি উল্লাহ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে সিরাজগঞ্জে বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেল ৫টায় পাঠাগারের নিজস্ব পাঠকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস ছাত্তার খান, কেন্দ্রীয় সভাপতি, সম্মিলিত পাঠাগার আন্দোলন, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. মতিন সজীব, সদস্য, রাজশাহী বিভাগীয় কমিটি, সম্মিলিত পাঠাগার আন্দোলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাদিউল হৃদয়, আহ্বায়ক, সম্মিলিত পাঠাগার আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখা।
ইফতার মাহফিলে পাঠাগারের সদস্য, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাঠকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সমাজে জ্ঞানচর্চা ও পাঠাগার আন্দোলনকে আরও এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


















