সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রিপোর্টার্স ইউনিটির বর্তমান সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল (৩৫)কে আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত ২৬ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে শ্যামনগর থানার পুলিশ সিআর মামলা নং-৬৪৪/২৫, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। তিনি শ্যামনগর উপজেলার নকিপুরের বাদুঘাটা গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল আজিজ সরদারের ছেলে।
তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর ২৭ জুলাই (সোমবার) সকালে তাকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।


















