স্টাফ রিপোর্টার: সোমা ঘোষ মণিকাঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ হেরিটেজ (ডিস্ট্রিক্ট ৩১৫এ২, বাংলাদেশ)-এর উদ্যোগে “টুগেদার উই ওয়াক” সেবা কার্যক্রমের অংশ হিসেবে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে একসাথে ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ময়মনসিংহের গোস্টা খালপাড় দাপুনিয়া এলাকায় অবস্থিত নাজিমউদ্দিন নুরানিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদরাসার অসংখ্য এতিম ও শিক্ষার্থীর সঙ্গে একসঙ্গে ইফতার করেন লায়ন্স ক্লাবের সদস্যরা।
ইফতার আয়োজনের মাধ্যমে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পেরে আয়োজকরা আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন।
এই মহতী উদ্যোগ বাস্তবায়নে বিশেষভাবে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেন লায়ন ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম এনামুল এবং লায়ন ইঞ্জিনিয়ার মো. শফি কামাল। তাদের মানবিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।
এছাড়াও ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতায় পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় আয়োজকরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ হেরিটেজের পক্ষ থেকে বলা হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবতার কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্লাবের সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার মো. কামাল বলেন, “আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র সেবাকে কবুল করুন এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।”


















