স্টাফ রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর):
রবিবার (১২ মার্চ) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব মোঃ মনজুরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে দলীয় ঐক্য সুদৃঢ় করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকমণ্ডলী।
এ সময় নেতৃবৃন্দ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে মতামত বিনিময় করেন।
সভাটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


















