বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে কেএস ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত এ খেলাকে কেন্দ্র করে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. জাকির হোসেন ধলু।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি ও সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বীরগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব মাওলানা মুফতি মাহমুদ জুবায়ের আহমেদ, বীরগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. মাহাবুর রহমান সজিব, ৫ নম্বর সুজালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
















