দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় এমএক্সএন মডার্ন হারবাল ফুড লিমিটেডের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশনাল ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) খানসামা গার্লস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিষ্ঠানটির সদস্য ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে আয়োজিত অনুষ্ঠানে হুমায়ুন কবির পুরস্কার গ্রহণ করেন। এ সময় আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও সফলতার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও মোটিভেশনাল বক্তব্য প্রদান করা হয়।


















