বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল কালীরহাট হরিবাসর প্রাঙ্গণে শনিবার (২৫ এপ্রিল) ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব আক্কাস আলী।
তিনি উপজেলা যুবদলের অন্যতম সদস্য, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সমাজের শান্তি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


















