মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
‘নতুন প্রাণের কলরবে, মুখরিত হোক আমাদের প্রাঙ্গণ’ এই স্লোগানকে সামনে রেখে উৎসবমূখর পরিবেশে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে নবীনবরণ ২০২৬, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আবুল আ’লা মো. মাহবুবুর রহমান ভুট্টো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান এবং রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. গোলাম মাজেদ।
আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানু’র সভাপতিত্বে
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীনবরণ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও আদর্শ মহাবিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. জুলাইখা গুলশান আরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব রিফাত চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হারুনুর রশিদ উজ্জল।
সব শেষে আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
















