কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে শুক্রবার (৬ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দশমাইল বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। সুন্দরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ সেলিম উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের অভাবে গভীর সংকটে নিমজ্জিত। ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। তিনি আরো বলেন, এই দশমাইলে একটি ব্যবসায়ী এলাকা এখানে একটিকে কমার্সসিয়ালজোন করতে চাই। এখানে একটি ইপিজেড করে ২০/৩০ হাজার লোকের কর্সংস্থান করা হবে। কাহারোলকে পৌরসভা করা সহ নানা প্রতুস্রুতি দেন তিনি।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সভাস্থল।
এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি এমএম আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি কাহারোল উপজেলা শিবির সভাপতি ফয়সাল, বীরগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায় সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আমিনুল ইসলাম
উপজেলা প্রতিনিধি,( কাহারোল)(দিনাজপুর।
তারিখ: ০৬/০২/২০২৬
















