নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের নতুন কমিটি। জেলা শাখার আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ও উদীয়মান নেতা এইচ এম জামিরুল ইসলাম।
দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় থাকা জামিরুল ইসলাম সংগঠনের প্রতি তার নিবেদন, নেতৃত্বগুণ ও কর্মদক্ষতার মাধ্যমে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন।
তার নেতৃত্বে জয়পুরহাট জেলা শাখা আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা করছেন সবাই।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় এইচ এম জামিরুল ইসলাম বলেন,
“দলের আদর্শকে বুকে ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা নিরলসভাবে কাজ করে যাবো। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে থাকা হবে আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নতুন এই নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, জামিরুল ইসলামের নেতৃত্বে সংগঠন নতুন উদ্যমে এগিয়ে যাবে















