স্টাফ রিপোর্টার, কাহারোল প্রতিনিধিঃ
কাহারোল লতিফা ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এসে হিটস্টকে নিহত এনায়েতুল নামে এক ব্যক্তি তিনি বীরগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দা শশুর বাড়ি কাহারোল।
২৬-শে-মার্চ বৃহস্পতিবার আনুমানিক সকাল-১১-টায় এ ঘটনা ঘটে।ঐ ব্যক্তি কাহারোল উপজেলার তারকা ইউনিয়নের ইছাইল গ্রামে শশুরবাড়ী ঈদের দাওয়াতে বেড়াতে এসে।
মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এসে লতিফা ফিলিং স্টেশনে আসলে। ভিড় থাকায় দীর্ঘ সিরিয়ালে অপেক্ষা প্রহরে থাকা অবস্থায় হঠাৎ হিটস্টকে অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তী তাৎক্ষণিক ফিলিং স্টেশনের পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টেশনের কর্মচারীরা তাকে দ্রুত। চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।এবং হিটস্টকে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানায় ডাঃ।
নিহত ব্যক্তি পাশের উপজেলা বীরগঞ্জ ছাতল গ্রামের স্থানীয় বাসিন্দা তিনি মর্মে জানা যায়।


















