আমিনুল ইসলাম,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের কাহারোল উপজেলায় ৬ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে কাহারোল থানা পুলিশ। রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের পূর্ব সাদীপুর সাহাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন পূর্ব সাদীপুর সাহাপাড়া গ্রামের মোঃ দছির উদ্দিনের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩০)।
কাহারোল থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির বাথরুম থেকে ৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাহারোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২।
থানা পুলিশ আরও জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


















