বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজার ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রবিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ জনসভায় প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ মতিউর রহমান।
বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ আজ ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশায় রয়েছে। দীর্ঘদিনের দুর্নীতি ও বৈষম্যমূলক শাসনের অবসান ঘটাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি ইনসাফভিত্তিক সরকারই পারে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে।
তিনি আরও বলেন, বীরগঞ্জ ও কাহারোল এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে মানসম্মত সেবা নিশ্চিত করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। এ লক্ষ্যে তিনি জনগণের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি একে এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হামিদুর রহমান এবং বীরগঞ্জ উপজেলা মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি বীরগঞ্জ উপজেলা শাখার ১নং যুগ্ম সমন্বয়কারী মোঃ আবু বক্কর সুমন
দিনাজপুর–১ আসনে গণভোটের পক্ষে প্রার্থী ও এনসিপি বীরগঞ্জ উপজেলা শাখার ৩ নং যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায় এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শাহীন ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং শতগ্রাম ইউনিয়নের আমির মাওলানা মোঃ তৈয়বুর রহমান।
দিনাজপুরের বীরগঞ্জে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা মতিউর রহমানের ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার
About the author
Related Articles
স্বত্ব © ২০২৪


















