বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পুরাতন জেলখানামাঠে যুবশক্তি ফাউন্ডেশন এর আয়োজনে দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মনজুরুল ইসলাম।
দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে চুরি-ডাকাতি, মাদক ও সন্ত্রাস নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। অপরাধ দমনে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, পৌর যুবদলের আহবায়ক আরিফ মাসুম পল্লব, পৌর যুবদলের সদস্য সচিব আলহাজ্ব মোকারম হোসেন চৌধুরী পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল হাসানসহ পৌর বিএনপির নেতৃবৃন্দ।
















