মোঃতারিকুল ইসলাম তাজ, রংপুর প্রতিনিধি:
ঈদের আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে রংপুরের কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ‘মেহমান-ই মুহাব্বত’ শীর্ষক আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কারমাইকেল কলেজ শাখা।
আয়োজকদের সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুর ২টায় কলেজ ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
এতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির কর্মচারীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকরা জানান, ঈদ মুসলিম উম্মাহর আনন্দ ও সম্প্রীতির অন্যতম বৃহৎ উৎসব। এই উৎসবের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তারা আরও বলেন, ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে এক আন্তরিক মিলনমেলার পরিবেশ সৃষ্টি করাই আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে ঈদের তাৎপর্যকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।


















