স্টাফ রিপোর্টার, বীরগঞ্জ(দিনাজপুর):
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের বারোলিয়া বাজার থেকে গোবিন্দপাড়া পর্যন্ত ১.৫ কিলোমিটার পাকা সড়কের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো।
নতুন করে পাকা সড়ক নির্মাণ হওয়ায় এখন যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ চলছে।
পর্যায়ক্রমে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।


















